ব্রেকিং নিউজ »

চট্টগ্রামের আমিন জুট মিলে আগুন

চট্টগ্রাম, ০৮ আগস্ট (প্রথম নিউজ ডটকম) :   বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে চট্টগ্রাম নগরীর আমিন জুট মিলের একটি পুরাতন মালামালের গুদামে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ভোররাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর কণা চক্রবর্তী জানান, ফায়ার সার্ভিসের বায়েজিদ স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে আমিন জুট মিলের একটি সেমিপাকা গুদামে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বায়েজিদ স্টেশনের ২টি গাড়ি প্রায় দুইঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি  জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা একলাখ টাকার মালামাল উদ্ধার করেছে এবং অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

জন পাঠক এই খবরটি পড়েছেন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!