ব্রেকিং নিউজ »

নরসিংদী কারাগারে বিডিআর বিদ্রোহের আসামির মৃত্যু

নরসিংদী, ০৭ আগস্ট (প্রথম নিউজ ডটকম) :   নরসিংদী জেলা কারাগারে আমজাদ হোসেন (৫২) নামে পিলখানার বিডিআর বিদ্রোহ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. নজরুল ইসলাম জানান, ব্রা‏‏হ্মবাড়ীয়ায় কর্মরত অবস্থায় পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি আমজাদ হোসেনকে নরসিংদী জেলা কারাগারে রাখা হয়।

সোমবার গভীর রাতে আমজাদ হোসেন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, “হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  নিহত আমজাদ হোসেনের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামে।

জন পাঠক এই খবরটি পড়েছেন
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!